ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া -পাঁটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরী চলাচল স্বাভাবিক

দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দৌলতদিয়া - পাঁটুরিয়া নৌরুটে  ঘন কুয়াশার কারনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ফেরী চলাচল স্বাভাবিক হলেও দৌলতদিয়া ঘাটে আসা দূরপাল্লার যানবাহনও ট্রাকের চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ভোর সাড়ে ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


এ বিষয়ে বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ ভুঁইয়া  বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০ টার দিকে  ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑